লেখক:
মিলহান আহমেদ
বিষয়:স্মৃতিচারণা মুলক চিঠি
প্রিয় মা,
পত্রের শুরুতে আমার সালাম নিবেন,আশা করি এই বিভিষিকার দিনে বাড়ির সবাই ভালো আছে।বাবাকে আমার সালাম জানাবেন এবং ছোটদের ভালোবাসা।মা আমি আমার দেশের জন্য লড়ছি আমি যদি ১৯৭১ সালের এই যুদ্ধে মারা যাই তাহলে তোমরা আমার জন্য কান্না করনা কারণ এই বাংলার প্রতিটা মাটির কণায় কণায় আমি থাকব।মা অনেক দিন হলো তোমাদের কে দেখি না দেখিনা আমার ছোট ভাই অনুকে দেখতে পারছি না কলিজার সমান বোন তিন্নিকে। তোমাদের কথা অনেক মনে পড়ে কিন্তু কিছু করার নেই,যত দিন না পর্যন্ত আমার দেশের মাটি থেকে হানাদার বাহীনিকে তাড়িয়ে দিচ্ছি ততদিন আমি যুদ্ধ করে যাব।শরীরে যতক্ষণ শক্তি আছে ততক্ষন পর্যন্ত আমি লড়াই করে যাব।আমার মায়ের ভুমি থেকে আমি হানাদার দের তাড়িয়েই ছাড়ব।মা অনেকদিন হলো তোমার হাতের রান্না খাইনি অনেক ইচ্ছা করে তোমার হাতের রান্না খাওয়ার জন্য,তোমার হাতের মুড়ি-মুড়কি,ক্ষীর,পায়েস খাওয়ার জন্য আমার মনটা অনেক টা ছটফট করছে,তুমি এক কাজ কর মা আমার জন্য এগুলো তৈরি করে রেখো আমি দেশ স্বাধীন হওয়ার পর এসে এক সাথে খেয়ে নেবো।মা জানিনা যুদ্ধ কখন শেষ হবে আর কখন তোমাদের দেখা পাবো,আমার জন্য দোয়া করো যেন ফিরে এসে আবার তোমার কুলে মাথাটা রাখতে পারি।
আমার জন্য একদম চিন্তা করবে না নিজের এবং বাবার শরীরের প্রতি যত্ন নিবে আর খুব তাড়াতাড়ি শত্রু মুক্ত করব দেশকে ইনশাল্লাহ।
ইতি
তোমার ছেলে রাফি
0 Comments