গল্প:#রক্তখেকো_ডায়নি
লেখক:Ashikur Rahaman
পর্ব:১
"আচ্ছা? আপনি কখনো মানুষের রক্ত খেয়েছেন?"
কথাটি শুনেই থতমথ খেয়ে গেলাম আমি ।
মনে মনে ভাবলাম,মেয়েটা কোনো পাগল নয়তো? এমনিতেই, এই নির্জন জঙ্গলে আসছি ক্যাম্প করতে তার মধ্যে এই অপরিচিত মেয়েটার অদ্ভুত সব কথা।
আমিও ভয় না পেয়ে বললাম,"কী সব বলছেন! মানুষের রক্ত কখনো খাওয়া যায়?"
এনি: "হুম মানুষের রক্ত খুব স্বাদ। নোনতা টাইপের। আমার কাছে খুব ভালো লাগে। তাজা গরম রক্ত হলে তো কথাই নেই।"
একটুপর, সে "জুসি" কে দেখায়ে বলল, ঐ মেয়েটার রক্ত খুব টেস্ট হবে।
আমি বললাম,"ক্যান?"
"না মানে, ও একটু মোটা। আর, মোটা মানুষের শরীরে রক্ত বেশি হবে। তাছাড়া , শরীরে চর্বী থাকার কারনে রক্তের স্বাদটাই আলাদা হবে"
তার, কথা শোনার পর আমার মাথা ঘুরতে লাগল। ঘড়িতে চেয়ে দেখি, রাত 2 টা বাজে।
আর, এদিকে যদি কেউ দেখে আমি একটা মেয়ের সাথে এত রাতে বসে গল্প করছি। তাহলে, যে কেউ উল্টা পাল্টা কিছু ভাববে।
আমি কিছু বলার আগেই সে বলল," আপনি 5 মিনিট দাড়ান। কথা আছে।"
আমি: "কী কথা? কাল সকালে শুনবো।এখন অনেক রাত হয়েছে।"
তবুও, সে রাজি হচ্ছে না। আমাকে তার কথা শুনতে হবে।
আমিও, বাধ্য হয়ে শুনতে লাগলাম।
সে বলতে লাগল,
" আসলে , আপনি এখানে এসেছেন প্রকৃতি উপভোগ করতে। তবে, আমি এসেছি এই প্রকৃতির মাঝে লুকিয়ে রাখা ভয়ানক পরিবেশের সন্ধানে। সেখানে কেউ গেলে আর ফিরে আসবেনা। আর, আমি সেখানেই যেতে চাই।আপনি যাবেন আমার সঙ্গে?"
আমি:"এই মাত্রই তো বললেন, কেউ সেখনে গেলে আর ফিরে আসবে না। তো, আমি আর আপনি ওখানে যাবো কেন?"
এনি:" আমি আর আপনি গেলে কোনো সমস্যা হবে না। কারন, তারা আমাকে চিনে। এখন ঘুমাতে যান। আর হ্যা, দিনের বেলা আমার সাথে কথা বলবেন না।
কারন, আমার কারো সাথে কথা বলা বারন। আপনাকে আমার ভালো মনে হলো। তাই, কথা বললাম।আগামীকাল রাত, 12 টায় ঠিক এখানে এসে বসবেন। না হলে, আমি খারাপ কিছূ করে ফেলবো...."
আমি:"আচ্ছা, ঠিক আছে। আমি আসব"।
"ঠিক আছে, আর হ্যা; যাওয়ার সময় যদি কেউ ডাকে পেছনে ফেরবেন না "
পরদিন, ঠিক রাত 12 টায় সমুদ্রের ধারে বসে আছি। কিছুক্ষন, পর ঘাড়ে গরম কিছূ একটা অনুভব করলাম। পেছনে ফিরে দেখি, এনি একটা মগ এগিয়ে দিয়ে বলছে," নেন। তাজা রক্ত খান। খুব গরম। আস্তে খাবেন। খুব টেস্টি।"
আমি থতমত হয়ে গেলাম। আমাকে বলল," না খেলে আমি এখন আপনার রক্ত খাবো।"
আমিও ভয়ে, মগ হাতে নিয়ে চুমুক দিলাম। দেখলাম, কফির মতো।
তখন, এনি হেসে দিয়ে বলল, "ভয় পেলেন নাকি? আর, এটা কফি।
ভাবলাম। রাত অনেক তাই কফি খেতে খেতে গল্প করি।"
আমি বললাম, " আমার তো এখনি হার্ট এটাক করতো।"
" করলে,করত। আপনি মারা যেতেন। আর, আমি আপানার সব রক্ত খেয়ে ফেলতাম।"
আমি,;"বাদ দেন এসব। বলেন, আজকে কেন ডাকলেন?"
এনি,"গত রাতে তো বললাম। আমি এখানে অভিশ্পত কিছুর খোজে এসেছি। আপনি জানেন কী? এই, নাসাকা দ্বীপ দেখতে সুন্দর হলেও এর, অতল গভীরে রয়েছে ভয়ানক অভিশপ্ত ইতিহাস। আর,আমি সেখানে যেতে চাই। আপনি যাবেন আমার সঙ্গে?
আমি;"তা পরে দেখা যাবে। তবে, আপনি কী সেই জায়গাটা চিনেন? "
কথা বলতে না বলতেই, দ্বীপের উপকূলে, বোমা ফাটার একটা আওয়াজ হলো। একটু পর, আমার আশেপাশের জায়গা কাপছে......
চলবে......

0 Comments